সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

গোপালপুরে পেশার মর্যাদা ও ঔষধ কোম্পানির প্রতিনিধি নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৯৯ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে পেশার মর্যাদা রক্ষা ও কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গোপালপুর থানা মোড় চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে গোপালপুর উপজেলা মডেল ফারিয়া। মানববন্ধনে সভাপতিত্ব করেন- কেন্দ্রীয় ফারিয়ার সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান সোহাগ। এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ফারিয়ার প্রচার সম্পাদক হান্নান, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা মডেল ফারিয়ার যুগ্ম-সাধারণ সম্পাদক হেকমত আলী। বক্তারা বলেন, মাঠ পর্যায়ে কাজ করা কোম্পানির প্রতিনিধিরা নানা ধরনের ঝুঁকি ও নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করছেন। তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। মানববন্ধন শেষে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme