সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে পোল্ট্রি খামারিদের নিয়ে আকিজ ফিড-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পোল্ট্রি খামারিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নগদা শিমলা ইউনিয়নের পাগলা বাজারে বিনিময় এন্টারপ্রাইজ এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
বিনিময় এন্টারপ্রাইজ এর প্রতিষ্ঠাতা মো. সোলায়মান খান এর সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন ডিজিএম আকিজ এগ্রো ফিড ডা. মো. এনামুল হক, এজিএম টেকনিক্যাল (হেড) আকিজ ফিড, ডাঃ মো.সাকিব রেজুয়ান, এজিএম হেড মোঃ বাহারুল ইসলাম, এরিয়া ম্যানেজার মোঃ কৃষিবিদ আরিফুল ইসলাম,টেকনিকেল অফিসার আকিজ এগ্রো ফিড ডাঃ মো. হাবিবুর রহমান, বিনিময় এন্টারপ্রাইজে প্রোভাইডার মো. সালাউদ্দিন খান সজীবসহ আকিজ ফিডের টেকনিক্যাল অফিসার, স্থানীয় পরিবেশক ও খামারি নেতৃবৃন্দ।
সভায় ফিডের গুণগতমান, খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও বাজারজাতকরণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। খামারিরাও তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং নানা প্রশ্ন করেন, যার উত্তর দেন আকিজ ফিডের কর্মকর্তারা।
শেষে আকিজ ফিড-এর পক্ষ থেকে উপস্থিত খামারিদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে গোপালপুর ও আশপাশের এলাকার শতাধিক পোল্ট্রি খামারি অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme