সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

গোপালপুরে প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন

  • আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ,গোপালপুর: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে দিনব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে গোপালপুর উপজেলা চত্বরে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষক-শিক্ষিকা একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করেন।
শিক্ষকদের প্রধান তিন দফা দাবির মধ্যে রয়েছে ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ, সহকারী শিক্ষকদের বেতন-ভাতা বৈষম্য দূরীকরণ, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কাঠামোগত উন্নয়নসহ পদোন্নতির সুযোগ বৃদ্ধি
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়ায় তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। শিক্ষকদের দাবি সরকার দ্রুত আলোচনার মাধ্যমে এসব দাবি বাস্তবায়ন করবে, যাতে তারা আবারও পূর্ণ উদ্যমে শ্রেণিকক্ষে ফিরে যেতে পারেন।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা, সাধারণ সম্পাদক আরিফুল হক, আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো. লিটন সরকার, মো. ইউসুফ আলী, আরো বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষিকা।
মানববন্ধন ও শাটডাউন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের নেতৃবৃন্দ। তারা বলেন,
শিক্ষকদের সম্মান ও মর্যাদা রক্ষায় বেতনগ্রেড উন্নীতকরণ অত্যন্ত জরুরি। দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের দায়িত্ব আমাদের, কিন্তু আমাদের ন্যায্য প্রাপ্য এখনও নিশ্চিত হয়নি। সরকার আমাদের দাবি মেনে নিলে শিক্ষাব্যবস্থার মান আরও উন্নত হবে।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাপ্রেমী মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সংহতি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme