গোপালপুরে ফ্রি চক্ষু ক্যাম্প

  • আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯৪৭ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: মুজিব জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গোপালপুরে অনুষ্ঠিত হলো ফ্রি চক্ষু ক্যাম্প। রোটারি ক্লাব অফ বারিধারা সানরাইজ এর উদ্যোগে উপজেলার খন্দকার ফজলুল হক ডিগ্রি কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর সহযোগিতায় দিনব্যাপী পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। যাদের চোখে ছানি তাদের পরবর্তী সময় ঢাকায় ফ্রি চক্ষু অপারেশন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন খন্দকার ফজলুল হক ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা প্রকৌশলী আজিজুল হক, কলেজের অধক্ষ্য ফরিদ আহমেদ, বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর প্রফেসর ডা: ফয়জুল ইসলাম, কনসালটেন্ট ডা: আ: খালেক, রোটারি ক্লাবের সাধারণ সম্পাদক মো. রাফাত আলম প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme