সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৫২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক গোপালপুর: গোপালপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সূতি ভি এম পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭, সমাপনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ফাইনাল খেলায় ঝাওাইল ইউনিয়নকে ৭-০ গোলে পরাজিত করেছে গোপালপুর পৌরসভা।

উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি ভূমি মাসুদ মোহাম্মদ গোলাম রেজা প্রধান।বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রকিবুল হক ছানা,

থানা অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, একাডেমিক কর্মকর্তা কামরুন নাহার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত।

এসময় উপস্থিত ছিলেন ডুবাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান বাদল, সূতি ভি এম পাইলট সরকারি বিদ্যালয়ের এর প্রধান শিক্ষক আব্দুল লতিফ, গোলাম রায়হান বাপন, মো.শামছু মাস্টার সোহরাব আলী শিকদার অত্র প্রতিষ্ঠান শিক্ষকগণ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme