সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে বেপরোয়া গতি প্রাণ কেড়ে নিলো মোটরসাইকেল আরোহীর 

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৫৫৭ বার দেখা হয়েছে।
মোঃ নুর আলম গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ভূঞারপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সামনে সড়কে, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বালুবাহী হাইড্রোলিক ট্রাকের পেছনে ধাক্কা দিলে, মোটরসাইকেল আরোহী উত্তর গোপালপুরের আমির আলীর পুত্র মো. আশিক(২০) এর মৃত্যু হয়েছে।
প্রতক্ষ্যদর্শী ফায়ারম্যান নূরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় আশিক মোটরসাইকেলে দ্রুত গতিতে নবগ্রামের দিকে যাচ্ছিলেন, এসময় বালু আনলোড করে হাইড্রোলিক ট্রাকটি ফায়ার সার্ভিস অফিসের সামনে দাঁড়িয়ে ছিলো। বেপরোয়া গতির মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পিছনে ধাক্কা দিলে, মোটরসাইকেল চালক আশিক মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায়  উদ্ধার করে তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অবস্থা বেশী বেগতিক হওয়ায় পথিমধ্যে রোগীর স্বজনরা, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আমির আলী মুঠোফোনে প্রতিবেদককে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলিম আল রাজি বলেন, রোগীর অবস্থা বেশী খারাপ ছিল, অতিরিক্ত রক্তক্ষরণ ও মস্তিষ্ক  গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে,  এবিষয়ে তিনি অবগত নন বলে জানান, পুলিশ সদস্য পাঠিয়ে এখনি খোঁজ নিচ্ছি বলে ফোন কেটে দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme