সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে বোরো ধান বিষ দিয়ে পোড়ানোর অভিযোগ  

  • আপডেট : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৬২৬ বার দেখা হয়েছে।

মোঃ নুর আলম গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে আড়াই বিঘা জমির আধা পাকা বোরো ধান বিষ প্রয়োগে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ পারিবারিক শত্রুতার জেরে এমন অপরাধ সংঘটনের  সত্যতা নিশ্চিত করেন। 

জানা যায়, গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের কড়িয়াটা গ্রামের প্রকৌশলী হাবিব উদ্দীনের চাতুটিয়া মৌজার ৭৫ শতাংশ জমি বর্গা নিয়ে পড়শি ফরিদ শেখ এবার বোরোর আবাদ করেন। গত শনিবার রাতে একদল দুবৃর্ত্ত ওই ধানী জমিতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে। ফলে জমির সব ধান গাছ ক্রমান্বয়ে মরে যায়। গোপালপুর উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণকারি কর্মকর্তা এমএ হালিম জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি এরাক্সন প্যারাকোয়েট -২০০ এসএল নামক বিষ প্রয়োগে ধানী জমি পুড়িয়ে দেয়ার আলামত খুঁজে পান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। জমির মালিক প্রকৌশলী হাবিব উদ্দীন এবং বর্গাদার ফরিদ শেখ দোষীদের শাস্তি দাবি করেন।

তদন্তকারি অফিসার এবং গোপালপুর থানার এসআই চন্দন পাল  ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পারিবারিক শত্রুতার কারণে বোরো জমির ধান পোড়ানোর ঘটনা ঘটেছে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। উল্লেখ্য মাস খানেক আগে কড়িয়াটা পশ্চিম পাড়া গ্রামে পারিবারিক শত্রুতার জেরে বিষ দিয়ে তিন বিঘা জমির বোরো ধান পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme