সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২০৭ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও দেশপ্রেমের আবেগে উদযাপন করা হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচিতে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে স্থানীয় সূতি ভি. এম. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও মনোজ্ঞ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ।
বিকেলে উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনেরসংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী, গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপি সভাপতি খালেদ হাসান উথান, গোপালপুর থানা তদন্ত ইনচার্জ সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি নেতৃবৃন্দ, সুধী সমাজ, শিক্ষক-অশিক্ষক ও অসংখ্য শিক্ষার্থী।
দিনব্যাপী এসব আয়োজনে গোপালপুরে সৃষ্টি হয় এক অনন্দময় দেশপ্রেমের পরিবেশ, যেখানে সবাই মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme