সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী

  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৮৬২ বার দেখা হয়েছে।

মো.নুর আলম গোপালপুর : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে গোপালপুর উপজেলা আওয়ামী যুবলীগ।

সোমবার (১১ নভেম্বর) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ে সামনে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, হাদিরা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের তালুকদার, আওয়ামী লীগের সাবেক সভাপতি এইস এম ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ,

ঝাওয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম তরফদার, যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল, লাভলু মাস্টার, সোহেল, মানিক হাসান মিলু সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী। সন্ধ্যায় কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme