সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

গোপালপুরে শিক্ষক লাঞ্চিত ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,গোপালপুর: গোপালপুরে শিক্ষক লাঞ্চিত ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে সুতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মানববন্ধন হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেয়।

পরে গোপালপুর উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. চাঁনমিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের উপস্থিতিতে ইউএনও মো. তুহিন হোসেন স্মারকলিপি গ্রহণ করেন এবং এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের শ্রেনী কক্ষে ফিরে যেতে বলেন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি টাঙ্গাইলের গোপালপুরের সূতী ভিএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার, ক্রিকেট খেলার সেমিফাইনাল চলাকালীন ভেন্যু সমর্থিত শিক্ষার্থীদের দ্বারা শিক্ষক লাঞ্ছিত, খেলোয়াড়দের মারধর ও অনিয়মের অভিযোগ তুলে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সুতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme