গোপালপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৭ বার দেখা হয়েছে।

মো.নূর আলম গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে প্রায় দুইশতাধিক গরীব-অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

(২৪ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলার ভেংগুলা কলেজ মাঠে রোটারী ক্লাব বারিধারা সানরাইজ এবং ভেংগুলা খন্দকার ফজলুল হক ডিগ্রী কলেজের যৌথ উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ, কলেজ পরিচালনা পরিষদের সদস্য সাইম আল মামুন, গোপালপুর সরকারি কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মো. মঞ্জুরুল হক ফরিদ, ইউপি মেম্বার এনায়েত কবীর ও আজিজুর রহমান তালুকদার দোলন প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme