সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে সন্তান হত্যার পর বিষপান বাবার পর মায়ের মৃত্যু

  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩৬৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,গোপালপুর: গোপালপুরে সন্তানকে বিষপান ও বালিশ চাপায় হত্যার পর বিষপান করা সেই মা মিরা আফরোজ সাথী মঙ্গলবার সন্ধ্যা রাতে ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার ভাদুরিচর গ্রামের মাশরুল হোসেনের স্ত্রী। জানা গেছে, ২৭ মে মেয়ে মৃত্তিকাকে (৪)হত্যার পর বিষপান করেন মাশরুল হোসেন ও তার স্ত্রী মিরা আফরোজ সাথী। পরে ওই দম্পতিকে ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

৩১ মে মাশরুল হোসেন মারা যান।

স্বজনরা জানায়, মাশরুল ময়মনসিংহে একটি কোম্পানিতে চাকরি করতেন। ২৮ এপ্রিল অর্থআত্মসাতের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়। পরে ওই কোম্পানী তাকে টাকার জন্য চাপ প্রয়োগ করলে হতাশায় সপরিবারে আত্মহত্যার সিদ্ধান্ত নেন মাশরুল-মিরা দম্পতি। অপর দিকে মৃত্যুর আগে মাশরুল টাকা আত্মসাতের ঘটনা অস্বীকার করে বলেছিলেন, টাকাগুলো ছিনতাই হয়েছিল।এভাবে একটি পরিবারের মৃত্যুও রহস্য উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্বজনরা। ওসি এমদাদুল হক তৈয়ব জানান, এ ঘটনায় হত্যা ও আত্মহত্যার আলাদা মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme