গোপালপুরে সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের দাফন সম্পন্ন

  • আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৭৫৪ বার দেখা হয়েছে।
tangail-pratidin

খায়রুল খন্দকারভূঞাপুর: প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, টাঙ্গাইল -২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের তিন বারের সাবেক সাংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আসাদুজ্জামানের , প্রথম ও দ্বিতীয় জানাজা শনিবার (২৫ এপ্রিল) রাতে ঢাকার গুলসান -২ নিজ বাসায় অনুষ্ঠিত হয় ।

রোববার (২৬ই এপ্রিল) তৃতীয় জানাযা তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নারুচীতে তৃতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অব অর্নার দেয়া হয়।

জানাজায় বর্তমান স্হানীয় সংসদ সদস্য ছোট মনি , গোপালপুর উপজেলার চেয়ারম্যান, গোপালপুরের পৌর মেয়র, সহ বিভিন্ন উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারী ও আশপাশের এলাকাবাসী অংশ নেন। ঢাকা ও নারুচীতে তিন দফা জানাজা শেষে, সকালে নারুচী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করেন। খন্দকার মশিউজ্জামান রোমেল তার বাবার  জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme