সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে ৭ঘন্টার ব্যবধানে স্বামী স্ত্রীর মৃত্যু

  • আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৪০৩ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক,গোপালপুর:টাঙ্গাইলের গোপালপুরে স্বামীর মৃত্যুর ৭ঘন্টার মধ্যে স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মির্জাপুর ইউনিয়নের কাগুজীআটা গ্রামের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার (২৪ মার্চ) বার্ধক্যজনিত কারণে শনিবার দিবাগত রাত ৩.৩০টায়, নিজ বাসভবনে আজগর আলী (১০০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে গোসল করানোর পরেই, স্ত্রী জহুরা বেগম (৮০) বেলা ১১টায় স্বামীকে হারানোর শোকে ষ্টোকজনিত কারণে মৃত্যুবরন করেন। পারিবারিক সুত্রে জানা গেছে, উভয়েই বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন ।
মরহুম আজগর আলীর নাতি মো. জূয়েল বলেন, আমার দাদা এবং দাদি বেশ কয়েক মাস ধরেই একাধিক জটিল রোগে আক্রান্ত ছিলেন। তাদেরকে অনেক জায়গায় নিয়েই চিকিৎসা করানো হয়েছে।   দুজনেই একই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদের জন্য সবাই দোয়া করবেন।বাদ যোহর জানাজা নামাজ শেষে, তাদেরকে সামাজিক কবরস্থানে সমাহিত করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme