সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে ৭মাসে হাফেজ হলেন সিয়াম 

  • আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৯ বার দেখা হয়েছে।

গোপালপুরে ৭মাসে হাফেজ হলেন সিয়াম 

মোঃ নুর আলম গোপালপুর : যাকাত, ফেৎরার অর্থ বর্জন করেও যে মাদরাসা শিক্ষায় ব্যাপক সফলতা অর্জন করা যায়, তার প্রমাণ দেখিয়েছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পৌর শহরের সামসুদ্দীন-সামসুন্নাহার বায়তুল উলুম মাদরাসা!

এই মাদরাসার হিফজ বিভাগ থেকে, ৭মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন, মির্জাপুর গ্রামের মো. মনিরুজ্জামানের পুত্র মো. সাদিকুল ইসলাম সিয়াম। গত জুনে এই মাদরাসা থেকেই ১৫০দিনে হিফজ সম্পন্ন করেন, একই গ্রামের মো. নিজামুদ্দীনের পুত্র মো. বায়েজিদ ইসলাম (১০) । 

শুক্রবার (২৭ ডিসেম্বর) মাদরাসার হলরুমে তাকে ছবক দেয়া হয়েছে। মাদরাসার শিক্ষক হাফেজ মো. মনিরুল ইসলাম, হাফেজ মেহেদী হাসান, হাফেজ মুহাম্মদ আবু সাঈদ, হাফেজ মুহাম্মদ নাজিম উদ্দিনের নিকট তারা হিজফ সম্পন্ন করেন।

এছাড়াও, ২৫ডিসেম্বর’২৪ প্রকাশিত নূরানি তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশে’র অধীনে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় সারাদেশের ১০১৯৭টি প্রতিষ্ঠানের, ৭লাখ ২৭হাজার ৭১৪ জন শিক্ষার্থীর মধ্যে, সামসুদ্দীন-সামসুন্নাহার বায়তুল উলুম মাদরাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী আফিয়া আয়শা রোজা ২য় স্থান, মোছা. সিফাতুল জান্নাত ৭ম স্থান, 

মোছা. জান্নাতুল ফেরদাউস ৮ম স্থান, মনিরুল ইসলাম মাহিন 

১৬তম স্থান অর্জন করেছে। সকল শিক্ষার্থী এ-প্লাস পেয়েছেন।

মাদরাসা কর্তৃপক্ষ জানান, যাকাত, ফেৎরার অর্থ বর্জন করা, ব্যতিক্রমধর্মী এই মাদরাসার মহিলা শাখা স্পোকেন ইংলিশ এন্ড এরাবিক উইথ কওমী সিলেবাসে পরিচালিত হয়। স্বল্প সময়ের জন্য মহিলা ও হিফজ শাখায় ভর্তি চলমান রয়েছে।

ছবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট নুরুল আলম খোকন, সেক্রেটারী কুদরত ই ইলাহি রুপক, সদস্য হায়দার আলী, সদস্য প্রিন্স ইকবাল, নূরানী বিভাগের প্রধান মাওলানা আবদুল্লাহ আল মামুনসহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme