সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুর উপজেলা ও শহর যুবলীগ নেতা করোনায় আক্রান্ত

  • আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ১১৫৫ বার দেখা হয়েছে।

মো.নূর আলম গোপালপুর : গোপালপুরে নতুন করে দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল ও শহর আওয়ামী যুবলীগের সভাপতি মেহেদী হাসান টগর।

তাদের বাসাসহ আশপাশের কয়েক বাসা লডডাউনের আওতায় আনার প্রস্ততি চলছে। এ নিয়ে উপজেলায় ওসি ও ফার্মাসিস্টসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো সাত জনে।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজি লিটন জানান, “করোনার উপসর্গ থাকায় গত ১২ মে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।

বৃহস্পতিবার সকালে পরীক্ষার ফলাফলে তাদের কোভিড-১৯ পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে কামদেববাড়ীর গার্মেন্টকন্যার পরবর্তী নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ পাওয়া গেছে।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, “আক্রান্ত ব্যক্তিদের বাসাসহ আশপাশের কয়েকবসা লডডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme