সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

গোপালপুর কামিল মাদ্রাসার ৬০ বছর পূর্তিতে হিরক জয়ন্তী অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৫০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার ৬০ বছর পূর্তিতে হিরক জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার ( ৯ জুন )মাদ্রাসার সভাপতি মারুফ হাসান রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তুহিন হোসেন।

উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সম্পাদক মাওলানা মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সিনিয়র সহসভাপতি মো. আমিনুল ইসলাম, সাবেক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, ঢাকা সুপ্রিম কোর্টের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রমুখ।

গোপালপুর আলিয়া অ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মালেক মাদানি।

রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ও সিটি ব্যাংকের সিনিয়র অফিসার মো. শাহালমের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা তাদের স্মৃতি স্মরণ করেন। পরে ইসলামি সংগীত পরিবেশন করেন কলরব ও আবাবিল শিল্পীগোষ্ঠীর জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শিল্পীরারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme