সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

গোপালপুর কামিল মাদ্রাসার ৬০ বছর পূর্তিতে হিরক জয়ন্তী অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৮৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার ৬০ বছর পূর্তিতে হিরক জয়ন্তী অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার সভাপতি মারুফ হাসান রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তুহিন হোসেন।

উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সম্পাদক মাওলানা মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সিনিয়র সহসভাপতি মো. আমিনুল ইসলাম, সাবেক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, ঢাকা সুপ্রিম কোর্টের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রমুখ।

গোপালপুর আলিয়া অ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মালেক মাদানি।

রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ও সিটি ব্যাংকের সিনিয়র অফিসার মো. শাহালমের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা তাদের স্মৃতি স্মরণ করেন। পরে ইসলামি সংগীত পরিবেশন করেন কলরব ও আবাবিল শিল্পীগোষ্ঠীর জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শিল্পীরারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme