সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুর থানার এসআই সহ পুলিশের আট সদস্য প্রত্যাহার

  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০১৯
  • ১১৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : গোপালপুরে তাসের আড্ডায় পুলিশি অভিযানের সময় আব্দুল হাকিম (৫০) নামের এক ব্যাক্তির মৃত্যুর ঘটনায় গোপালপুর থানার এসআই আবু তাহের ও এএসআই আশরাফুল আলম সহ পুলিশের আট সদস্যকে সাময়িক ভাবে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোপালপুর থানায় টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এ সিদ্ধান্তের কথা জানান।

এ সময় পুলিশ সুপার জানান, আট পুলিশ সদস্য সাময়িক প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার বিকেলে গোপালপুর থানার পুলিশ উপজেলার ঝাওয়াইল বাজারের কাছে তাসের জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় দৌড়ে পালানোর সময় একজনের মৃত্যু হয়।

তার নাম আব্দুল হাকিম। সে ঝাওয়াইল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। এ ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, পুলিশ একটি মাইক্রোবাস নিয়ে সাদা পোশাকে সেখানে গিয়ে তাদের সবাইকে ধরে ফেলে। এ সময় আব্দুল হাকিম অসুস্থ হয়ে ঢলে পড়ে। পরে পুলিশ তাকে ফেলে চারজনকে নিয়ে চলে যায়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, ঝাওয়াইল ইউনিয়নের ঝাওয়াইল টেকনিক্যাল কলেজ মাঠে কিছু লোক টাকার বিনিময়ে তাস খেলার সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়।

এসময় চারজনকে আটক করা হয়। কিন্তু দুইজন দৌড়ে পালায়। পরে খবর পাওয়া যায় যে দৌড়ে পালানো দুইজনের মধ্যে একজন মারা গেছে।

আটকৃকতরা হলো, সুরুজ্জামান, রিপন রায়, হারাধন চন্দ্র বিশ্বাস ও গৌরাংগ রায় ।

তিনি জানান, লাশের ময়নাতদন্ত শেষ হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তার মৃত্যুর কারন। গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme