সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক,

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪০৯ বার দেখা হয়েছে।

মো. নুর আলম গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের প্রাণকেন্দ্র পুরাতন পৌর চত্বর এলাকার প্রধান সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তগুলোতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, পুরাতন পৌর চত্বরটি গোপালপুর বাজারে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাজারে আসা মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।

বিশেষ করে বৃষ্টির সময় গর্তগুলো পানিতে ঢেকে যাওয়ায় কোথায় গর্ত আর কোথায় রাস্তা তা বোঝা যায় না। ফলে ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই থাকে। মোটরসাইকেল, রিকশা ও অটোরিকশা চালকদেরও প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।

গোপালপুর বাজারের ব্যবসায়ী মো. মীর আলী বলেন, “পুরাতন পৌর চত্বরের রাস্তার অবস্থা খুবই খারাপ। বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে ভরে যায়। এতে পথচারীদের পাশাপাশি যানবাহন চলাচলেও ব্যাপক সমস্যা হয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

স্থানীয় পৌরবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে পুরাতন পৌর চত্বর এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হোক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme