সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের কর্ম-বিরতি ও অবস্থান

  • আপডেট : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৮৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক গোপালপুর: সরকারি কোষাগার থেকে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রাপ্তি, পেনশন প্রথা চালু ও জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদানের দাবীতে গোপালপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ২দিন ব্যাপি কর্ম-বিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার অর্ধ দিবস পৌরসভা চত্বরে কর্মবিরতি পালন করে পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন।
পৌরসভার সচিব রফিকুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, রঞ্জিত কুমার ঘোষ, আবদুর রশিদ, ইকবাল হোসেন, সহিদুল ইসলাম টুটুল, আব্দুল হান্নান ভোলা, আবু হানিফ, জাহিদুল ইসলাম, ফজলুল হক, মোকাদ্দেছ হোসেন প্রমুখ।

কর্মকর্তা-কর্মচারীরা বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে কর্মকর্তা-কর্মচারীরা সরকারি রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুবিধা ভোগ করছেন। অথচ একই মন্ত্রণালয়ের অধীনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভা থেকে বেতন-ভাতা উত্তোলন করেন। কিন্তু পৌরসভার পর্যাপ্ত তহবিল না থাকায় কর্মচারীদের বেতনসহ অন্যান্য সুবিধাদি নিয়মিত পাচ্ছে না।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme