সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুর বাজারে আগুন

  • আপডেট : শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ৮৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক গোপালপুর : গোপালপুর বাজারে ভয়াবহ আগুন লেগেছে। উপজেলায় পুরাতন পৌর মার্কেটে এ ঘটনা ঘটে। এতে প্রায় আটটি দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কাকলি সিনেমাহলসংলগ্ন পুরাতন পৌর মার্কেটে হঠাৎ করে আগুনের শিখা দেখতে পাওয়া যায় এবং স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কাকলি সিনেমাহলসংলগ্ন পুরাতন পৌর মার্কেটে আগুন লাগে।

আগুনে কাপড়, জুতা ও হার্ডওয়ারের আটটি দোকান পুড়ে যায়।

তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme