সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোবিন্দাসী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মনিরুজ্জামান তরফদারের নানা দূর্নীতি

  • আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার উৎকোচ গ্রহণ করে ভালকুটিয়া মৌজার বি আর এস ২০৫,২০৭,২০৯ ও নং খতিয়ানের ৪৫৫,৪৫৭,৫১১নংদাগের ভূমি সরকারি এডি লাইন ভূক্ত সম্পত্তি ১৭.৯ শতাংশ চিতুলিয়া পাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে ফজলুর রহমানের নামে২৭ জুলাই ২০২৫ইং তারিখে নামজারি করার জন্য প্রস্তাব পাঠান তৎকালীন মোঃ আবু আবদুল্লাহ সহকারী কমিশনার ভূমি, ভূঞাপুর, টাঙ্গাইলের কাছে।তিনি কোন প্রকার যাচাই বাছাই না করে২৭ জুলাই ২০২৫ ইং তারিখে অনুমোদন দেন।যার আবেদন নম্বর :১২৩৫৫৩৬৯ আবেদনের তারিখ ১০জুলাই২০২৫। মিউটেশনের মামলা নং২৫৪(ওঢ-ও)/২০২৫-২৬.সরেজমিনে জানা যায়, ফজলুর রহমান পূর্বেও আরো একাধিক বার নামজারি আবেদন করেছেন। তখন মোঃ তোফাজ্জল হোসেন নায়েব সরকারি এডি লাইন ভূক্ত সম্পত্তি থাকায় নামঞ্জুরের সুপারিশ করেন। নামজারি আবেদন নম্বর (৯৭৮৩৯৯২) নামজারি মামলা নম্বর ২৬(ওঢ-ও)/ ২০২৪-২৫
তৎকালীন এসিল্যান্ড নামঞ্জুরের কারণ সমূহ উল্লেখ করেছেন,কাগজপত্র পর্যালোচনায় দেখা যায় সংযুক্ত ৭৭২নং দলিলে৩৭৭,৩৭৬নং দাগের শ্রেনী বালু কিন্তু বি আর এস রেকর্ডীয়৫৭৩,খতিয়ানের ৩৭৭নংদাগের শ্রেনী বাড়ি, ও৩৬৯/১ খতিয়ানের ৩৭৬নংদাগের শ্রেনী বাঁশঝাড়, এবং সংযুক্ত ৩০৮১ নং দলিলটিতে দেখা যায় ৭৩৮নংদাগের শ্রেণী নামা কিন্তু বি আর এস ৫৭৩ নং খতিয়ানে ৭৩৮ নং দাগে শ্রেনী বাড়ি, এবং আবেদীত বি আর এস ২০৫,২০৭,২০৯ ও নং খতিয়ানে৪৫৫,৪৫৭,৫১১ নং দাগের ভূমি সরকারি এডি লাইন ভূক্ত সম্পত্তি। সংযুক্ত ৭৭২,১৬৮৪ ও৩০৮১ নং দলিলে বি আর এস দাগের শ্রেনীর সাথে মিল না থাকায় নামজারিটি নামঞ্জুর করে। নাম প্রকাশের অইচ্ছুক ভূক্ত ভোগীরা জানান,মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার ইউনিয়ন ভূমি কর্মকর্তা উৎকোচ গ্রহণ করে বিভিন্ন মিস কেসগুলোর তদন্ত প্রতিবেদন উৎকোচ প্রদান কারীর পক্ষে দেন।ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রিন্ট পর্চার ভলিউমের ফটোকপি জমির মালিক দের কাছ থেকে একেক জনের কাছ থেকে একেক অংকের টাকা নিয়ে থাকেন। উক্ত বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মর্কতা মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার মুঠো ফোনে জানান, প্রথমে বলেন, এডি লাইন ভূক্ত সরকারি জমি না।পরে আবার বলেন, বিষয়টি ভালো করে জেনে জানাচ্ছি বলেই ফোন কল কেটে দেন।সহকারী কমিশনার( ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন মুঠো ফোনে জানান, সরকারি এডি লাইন ভূক্ত সরকারি সম্পত্তি কোন ভাবেই নামজারি করা যাবে না। ২৭ জুলাই ২০২৫ ইং তারিখে নায়েব মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার এডি লাইন ভূক্ত সরকারি সম্পত্তি নামজারি করে দিয়েছেন এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, বিষয় টি আমার দেখে পরে বলতে হবে। আপনি আমার হোয়াটসঅ্যাপে কাগজপত্র গুলো পাঠান। নামজারি গ্রহণকারী ফজলুর রহমান কে একাধিক বার ফোন করেও তিনি ফোন রিসিভ করে নাই।
(২য় সংখ্যায় আরো বিস্তারিত আসবে……)

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme