সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গ্রাম এখন শহরে পরিণত হচ্ছে….ধনবাড়ীতে কৃষিমন্ত্রী

  • আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৮৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষকরা ধানের ন্যায্য দাম পাননি বলে আমি কৃষিমন্ত্রী হিসেবে দুঃখ প্রকাশ করছি।

ধানের পাশাপাশি অন্যান্য কৃষিজাত পণ্য আবাদে জোর দিতে হবে। কৃষি গবেষণা ও যন্ত্রপাতির কারণে কৃষকরা এক একর জমিতে মাত্র এক মাসের ব্যবধানে এক লাখ টাকার টমেটো বিক্রি করতে পারেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন আর বিদ্যুতের অভাব নেই। গ্রামের চিরায়ত অভাবী চিত্র প্রধানমন্ত্রী পাল্টে দিয়েছেন।

গ্রাম এখন শহরে পরিণত হচ্ছে। তিনি বলেন, কৃষি খাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে। কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে অভ্যস্ত হতে হবে।

মন্ত্রী বলেন, টাঙ্গাইলে শিল্প-কারখানার জন্য বঙ্গবন্ধুসেতুর পূর্বপ্রান্তে দুই হাজার একর জমির উপর ‘রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল(ইপিজেড)’ প্রতিষ্ঠার জন্য ভূমি অধিগ্রহন চলছে। মহাসড়কগুলো চারলেন-ছয়লেনে উন্নীত করণের কাজ চলছে।

এলেঙ্গা থেকে জামালপুর পর্যন্ত ৩০ফুট প্রশস্ত সড়কের কাজ শুরু হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে ধনবাড়ী উপজেলার নরিল্যা দক্ষিণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিদ্যালয়ের মাঠে ধোপাখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুনার রশিদ হীরা,

আওয়ামীলীগের সভাপতি বদিউল আলম মনজু, সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শামসুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা লিনা বকল, প্যের মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme