সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে গ্রীন জোন ঘোষণার দিনই পরিছন্নকর্মী আক্রান্ত

  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৬৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : ভূঞাপুরকে গ্রীন জোন ঘোষণার প্রথম দিনই উপজেলার চতুর্থ শ্রেণীর একজন কর্মচারীর দেহে মিলল করোনা ভাইরাস।

১৫ জুন (সোমবার) উপজেলা পরিষদের চতুর্থ শ্রেণীর কর্মচারী একজন পরিছন্নকর্মী শনাক্ত হয়েছে। সে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খুপিবাড়ী গ্রামের বাসিন্দা।

রবিবার (৭ জুন) সে জ্বর ঠান্ডায় অসুস্থতা বোধ করলে করোনা ভাইরাস সন্দেহে তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার ( ১৫ জুন ) তার শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। এরপর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন জানান, আক্রান্ত ব্যক্তি অফিসের একজন পরিছন্নকর্মী হিসেবে কর্মরত। তার হালকা জ্বর ছিল। করোনা নমুনা টেষ্ট দিলে ফলাফল পজেটিভ আসে। ওই পরিচ্ছন্নকর্মীকে বাড়িতে রাখা হয়েছে এবং তার বাড়িতে স্বাস্থ্য সামগ্রী ও খাদ্য সহায়তাসহ প্রয়োজনী সকল ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত রবিবার ওই ব্যক্তির নমুনা নেয়া হয়েছিল। যার ফলাফল আজ পজেটিভ এসেছে।

উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme