সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলের দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার পায়তারা

  • আপডেট : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১০৪৬ বার দেখা হয়েছে।
 প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ে অর্থের বিনিময়ে দু’টি পদে নিয়োগ দেওয়ার পায়তারা করছেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা গেছে, সম্প্রতি দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বেশ কয়েকজন প্রার্থী আবেদন করেন। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান সরকার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া কাউকে না জানিয়ে কম্পিউটার ল্যাব অপারেটর পদে মোঃ শফিকুল ইসলাম ও অফিস সহকারি পদে মো. তাওহীদ এর নিকট থেকে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার পায়তারা করছেন বলে লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আফরোজা আক্তার, মোনছের আলী ও ফরিদ মিয়া। তারা জানান, প্রধান শিক্ষক ও সভাপতি যোগসাজশে ওই দু’জনকে নিয়োগ দেওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আগামী ৩০ মার্চ দেওপাড়া উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক নিয়োগ পরিক্ষা হওয়ার কথা  ছিলো কিন্তু অজ্ঞাত কারনে পরিক্ষা তারিখ পিছিয়ে ৩ এপ্রিল নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হবে । নিয়োগ পরিক্ষা স্থগিতের দাবিতে তাঁরা জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।
নাম না বলার সর্তে স্থানীয় কয়েক জন ব্যক্তি জানান, নিয়মতান্ত্রিক ভাবে পরিক্ষা অনুষ্ঠিত হবে এটা সত্য কিন্তু তাদের পছন্দের প্রার্থীদের আগেই প্রশ্ন পত্র দিয়ে দিতে পারে।
দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া জানান, নিয়মতান্ত্রিক ভাবে পরিক্ষা অনুষ্ঠিত হবে। অনিয়মের অভিযোগ সত্য নয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আ. মান্নান জানান, সকল নিয়ম মেনে রেজুলেশনের মাধ্যমে নিয়োগ পরিক্ষার প্রক্রিয়া করা হয়েছে। অর্থ লেনদেনের বিষয়টি তার জানা নেই।
নিয়োগ কমিটির (ডিজি) প্রতিনিধি বাসাইল সরকারি গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার জানান, এ ধরনের অভিযোগ থাকলে সুুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া হবে এবং সবকটি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা জানান, অভিযোগ পেয়েছেন এবং এ বিষয়ে ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত পূর্বক প্রতিবেদন দিতে বলেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme