সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

ঘাটাইলের মুরাইদ গারোবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন

  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৮৪৫ বার দেখা হয়েছে।
ঘাটাইলের মুরাইদ গারোবাজার

প্রতিদিন প্রতিবেদক,ঘাটাইল:  টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ গারোবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভবন উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল আসনের সংসদ সদস্য, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সংসদীয় সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েত উল্ল্যাহ্, উপজেলা পরিসংখ্যান অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান খান, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শহীদুজ্জামান, লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান, ইউপি সদস্য এনামুল হাসান (চাঁনমিয়া), মো. মাসুম মিয়া, নাজমুল ইসলাম জামাল, মো. আব্দুল্লাহ্, লক্ষিন্দর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. ওবায়দুল হক শিবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা, মুরাইদ গারোবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক আলীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের নানাবিধ উন্নয়ন তুলে ধরে মুরাইদ গারোবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে বক্তব্য রাখেন উদ্বোধক সাংসদ আলহাজ্ব আতাউর রহমান খান এমপি।

সাবেক চেয়ারম্যান একাব্বর আলীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামিলীগ নেতা লুৎফর রহমান।

এর আগে ছলিং বাজার থেকে সিদ্দিকআলী পর্যন্ত ২কিলোমিটার পাকা রাস্তার উদ্বোধন করেন সাংসদ আলহাজ্ব আতাউর রহমান খান এমপি। পরে লক্ষিন্দর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme