সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে অবৈধভাবে লাল মাটি কাটায় লাখ টাকা জরিমানা

  • আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৩৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ধলাপাড়ায় অবৈধভাবে লাল মাটি কাটার অপরাধে আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ মার্চ) দুপুরে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রহমতপুর এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব সাবরীন আক্তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অর্থদণ্ড প্রদান করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরীন আক্তার জানান, ধলাপাড়া ইউনিয়নের রহমতপুর এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে লাল মাটি কাটার অপরাধে আব্দুল মালেককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা মোতাবেক এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme