ঘাটাইলে অবৈধ কয়লা চুল্লি ধ্বংস, ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৬৮৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলের ব্রাক্ষণশাসন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ কয়লা চুল্লি ধ্বংস এবং চুল্লির মালিক লিটন ও বাবুল সাহাকে পৃথকভাবে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় দিকে নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও অঞ্জন কুমার সরকার বলেন, অবৈধ এ চুল্লিটি স্থাপনের জন্য জায়গা দিয়েছে লিটন নামে স্থানিয় জনৈক এক ব্যক্তি। অর্থ বিনিয়োগ করছে হামিদপুরের ব্যবসায়ি বাবুল সাহা। ফলে পরিবেশ সংরক্ষন আইনের সংশ্লিষ্ট ধারায় উভয়কে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে ৪টি চুল্লি গুড়িয়ে দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme