সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবদেক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।

সোমবার বিকেলে ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনায় ঘটে। এতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উভয় পাশে যানজেটর সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, গত ২৮ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের পূনাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার সমর্থকরা রোববার দুপুরে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে। সেই মিছিলের প্রতিবাদে সোমবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবুর নেতৃত্বে বিক্ষোভ করা হয়। অপর দিকে কমিটি বাতিলের দাবিতে সাবেক এমপি আমানুর রহমান খান রানার সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করলে তাদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে দুই সাংবাদিকসহ আটজন আহত হয়। ধাওয়া পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড এলাকায় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার বলেন, টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। পরবর্তীতে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme