সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে আল হেরা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

  • আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০
  • ১৪২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল: ঘাটাইলে আল হেরা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী সরকারি জিবিজি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি জিবিজি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ মতিয়ার রহমান মিঞা। পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়ালেখা ও খেলাধুলাসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্ধিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়।

তবে মনে রাখতে হবে, মন্দকাজে নয়, এ প্রতিযোগিতা হবে নিজ, পরিবার এবং দেশ ও জাতির জন্য। যে প্রতিযোগিতা আমাদের মঙ্গল ও সমৃদ্ধি রয়েছে। তিনি বলেন, প্রতিযোগিতায় হার-জিত থাকবে। তাই বলে, মন খারাপ করা যাবে না। আবার চেষ্টা করতে হবে। চেষ্টায় নিশ্চিত সফলতা রয়েছে। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় এবং বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহযোগিতা করে। তাই শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক, সাংবাদিক ও সাহিত্যক জুলফিকার হায়দার।

এসময় আল হেরা স্কুলে পরিচালক মো.আরিফুল ইসলাম, মো.কামরুজ্জামান, খালেদা খাতুন, মো.রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মো.হাফিজুর রহমান উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে অতিথিরা ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme