সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৪৩৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার  রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুই দুই বারের সফল ইউপি সদস্য এর ওপর মালেক, রিপন, নান্নু ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক পরিকল্পিত বর্বরোচিত হামলার প্রতিবাদে এলাকাবাসী মানব বন্ধন করেছে। এলাকাবাসীর উদ্যোগে সকাল ১০টায় মমিনপুর বাজারের পোড়াবাড়ি-গারোবাজার সড়কে মানব বন্ধন কর্মসুচি পালন করেন।

 উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীন আওয়ামীলীগ নেতা মো. হযরত আলী, মোমিনপুর ডিএসপি উচ্চ বিদ্যালয়ের অবঃ শিক্ষক মো. নুরুল ইসলাম, বিমান বাহিনীর অবঃ ওয়ারেন্ট অফিসার মো. মনিরুল ইসলাম, মোমিনপুর ডিএসপি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. সাইফুল ইসলাম বাচ্চু , আওয়ামীলীগ নেতা ডাঃ মো. আব্দুল মালেক, দিদারুল ইসলাম দুদু, মোমিনপুর ডিএসপি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম শফি, আঃ বাছেদ শিকদার, হাজেরা বেগম, মোছা. ছাহেরা খাতুন প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত হাজার হাজার নারী পুরুষ ও বক্তারা সফল ইউপি সদস্য মো. মর্তুজ আলী ও তার পরিবারের ওপর হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি  দাবি করেন। অনথায় আবারও মানববন্ধন ও সড়ক অবরোধের হুশিয়ার দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এ বিষয়ে ঘাটাইল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ তারিখ রবিবার মর্তুজ আলীর ভাতিজা সিহাব স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর পরিকল্পিত ভাবে হামলা করে মালেক, রিপন, নান্নু গং। তার কান্নার আওয়াজ শুনে মর্তুজ আলী ও তার ভাইয়েরা এগিয়ে এলে তাদের ওপরেও হত্যার উদ্দেশ্যে বর্বোচিত হামলা করে রিপন বাহিনী।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া জানান, এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছেন। তদন্ত চলমান আছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme