সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে এক ইমামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৫৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আথাইল শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক ও দশানি বকশিয়া কেন্দিয় জামে মসজিদের পেশ ইমাম হাজী আলী আহম্মদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে দশানী বকশিয়া প্রধান সড়কে এ মানবন্ধন করেছে সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে দশানী বকশিয়া গ্রামের হিতৈষী হাজী আরশেদ আলী তালুকদার জানান, মনোয়ারা বেগম আলী আহম্মদসহ ৭ জনকে যে মামলা দিয়েছে এটা একটি বানোয়াট কেস। দারোগা ও চেয়ারম্যানও বলছে ও ফাঁসি দিয়াই মারা গেছে। 

লোকেরপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি লুৎফর রহমান পিন্টু জানান, এই গ্রামের মনোয়ারা বেগমের ছেলে মিজানুর রহমান নেশাগ্রস্থ একটি লোক ছিল। গত ১৮ অক্টোবর রাতে গলায় ফাঁস দিয়ে সে মারা যায় আর এই সুযোগে পূর্ব শত্রুতার জের ধরে একটি মিথ্যা মামলা দিয়ে হাজী আলী আহম্মেদ স্যারকে ফাসানোর চেষ্ঠা করছে একটি কুচক্রী মহল। তাই মানববন্ধনের মাধ্যমে আমি এই মিথ্যা মামলার নিন্দা ও প্রত্যাহারের দাবি জানাই। 

সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা হায়দার আলী তালুকাদার জানান, আমি যে সুরুতহাল বিপোর্ট করেছেন তার কাছে আমি জানতে চেয়েছিলাম আসলে মৃত্যুর বিষয়টা কি? তিনি আমাকে বলেছিলেন ফাঁস দিয়ে মারা যাওয়ার সব সিমটমই আমরা পেয়েছি, ফাঁস দিয়েই মারা গেছে।

হাজী আলী আহাম্মদ জানান, আমি অবসর প্রাপ্ত একজন শিক্ষক এবং এই গ্রামের মসজিদের একজন বিনা বেতনের পেশ ইমাম। জমি সংক্রান্ত বিষয়ে আমার প্রতিবেশি ও এই মিথ্যা মামলার বাদীদের সাথে বিরোধ চলে আসছিল। তারা আমার জমি জমা বেদখল দেওয়ার জন্য পায়তারা করছে।

বিভিন্ন সময়ে বিভিন্ন ঝামেলায় ফেলছে। তাই পূর্বে আমি থানায় একটি  জিডিও করেছি। তাদের একটি ছেলে ফাঁস দিয়ে মারা গেছে। উদ্যেশ্য হাসিলের জন্যে তাই এখানে আমাকে ফাসানোর চেষ্টা করছে।

আমি এই মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ করছি এবং মামলা প্রত্যাহারের দাবি করছি। এ সময়ে অন্যান্য বক্তারাও  হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।

উল্লেখ্য, দশানী বকশিয়া গ্রামের মঞ্জুরুল করিম তালুকদারের ফুপু মনোয়ারা বেগম ছেলে মিজানুর রহমানকে নিয়ে বাস করেন ওই গ্রামেই। ছেলে নেশাগ্রস্থ ও বিপদগামী হওয়ায় মাঝেমধ্যেই সমস্যা পড়তে হয়েছে মনোয়ারা বেগমকে।

মিজানুর বিভিন্ন অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত থাকায় অনেকেই এড়িয়ে চলতো তাকে। হঠাৎ করেই  গত ১৮ অক্টোবর রাতে গলায় ফাঁস দিয়ে ছেলে মিজানুর মারা যায়। ছেলে মারা গেলে মা মনোয়ারা বাদী হয়ে বিগত ৫ নভেম্বর হাজী আলী আহম্মদসহ ৭ জনকে আসামী করে কোর্টে একটি হত্যা মামলা দায়ের করেন। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme