সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ১৩০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলায় শেখ ফজিলাতুননেছা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি ও সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ, বীর মুক্তিযোদ্ধা মো. আলী আকবর, উপজেলা যুবলীগের আহবায়ক সরোয়ার আলম রুবেল, ঘাটাইল সরকারী জিবিজি কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেল, শিক্ষক প্রতিনিধি মো. আব্দুল মালেক,

মো. হুমায়ন কবির, অভিভাবক সদস্য গোলাপ হোসেন খান। বিদায়ী ছাত্র ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন শাহরিয়ার নাফিস ও স্বপ্না। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি বেগম।

অনুষ্ঠান পরিচালনা করেন, বিদ্যালয়ের ১০ শ্রেণী ছাত্রী আশা খানম ও সুমন আহম্মেদ। পরে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী ধর্মীয় শিক্ষক হুমায়ন কবির।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme