সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

ঘাটাইলে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৭৭৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল: ঘাটাইলে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে কলেজ মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের পাটিতাকান্দি গ্রামের বাসিন্দা।

আনেহলা ইউপি চেয়ারম্যান শাহজাহান তালুকদার বলেন মৃত ব্যাক্তি ১০-১২ দিন আগে তাবলিক জামাত থেকে বাড়িতে ফিরেন। বাড়িতে এসে তিনি জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান বলেন মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে প্রেরণ করেছি। তার নমুনাটি ঢাকায় প্রেরণ করবেন। রিপোর্ট আসার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম মৃতের রক্তের নমুনা সংগ্রহ করেছেন। এঘটনায় মৃতের বাসাসহ ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme