সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে কৃষক আতিকের করব জিয়ারত করেছেন কৃষকলীগের নেতৃবৃন্দ

  • আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৯৮১ বার দেখা হয়েছে।
tangail-pratidin

জাহাঙ্গীর আলম: ঘাটাইলে পুলিশের গুলিতে নিহত কৃষক আতিকুর রহমান আতিকের কবর জিয়ারত করেছেন কৃষকলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ মার্চ) সকালে কেন্দ্রীয় কৃষকলীগের নেতা মোস্তফা কামাল চৌধুরী, রেজাউল করিম রেজা, টাঙ্গাইল জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শামস উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা কৃষক আতিকের কবর জিয়ারত করেন।

এছাড়াও ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু অংশ নেন।

নেতাকর্মীরা উপজেলার বসুবাড়ি গ্রামে আতিকের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় ও তাদের খোঁজখবর নেন। পরিবারের সদস্যরা এ সময় আতিকের হত্যাকারীদের বিচার দাবি করলে নেতৃবৃন্দ যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

এ সময় জেলা কৃষকলীগের সহ-সভাপতি জমির উদ্দিন আমিরী, আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, সমবায় বিষয়ক সম্পাদক উত্তম কুমার ঘোষ সহ ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিগত ১৯৯৫ সালের ১৫ মার্চ সারের দাবিতে ঘাটাইলে কৃষকদের বিক্ষোভ মিছিলে তৎকালীন বিএনপি সরকারের পুলিশ বাহিনীর গুলিতে কৃষক আতিকুর রহমান (আতিক) নিহত হন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme