সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে গণপিটুনীতে গরু চোরের মৃত্যু

  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ১০৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : ঘাটাইলে গণপিটুনীতে গরু চোরের মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার দেউলাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের একটি বাড়ী থেকে গরু নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তার পরিচয় পাওয়া যায়নি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাকসুদুল আলম জানান, রোববার ভোর তিনটার দিকে গরু চোরের দল উপজেলার দেউলাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে হানা দেয়।

গোয়াল ঘর থেকে গরু চোররা গরু নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন ডাক চিৎকার দেয়। এসময় গ্রামবাসী এগিয়ে এসে চোরের দলকে ধাওয়া দেয়। তারা এক গরু চোরকে আটক করে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধাওয়া খেয়ে চোরের দলের অপর সদস্যরা দৌড়ে পালিয়ে যায়।

পুলিশ সকালে নিহত গরু চোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme