সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে গভীর রাতে শীত বস্ত্র নিয়ে মানবাধিকারকর্মীরা

  • আপডেট : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৫৪৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : হটাৎ হীমেল হাওয়ায় শীতে কাতর হয়ে পড়েছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার জনপদ। শীতার্ত ও ছিন্নমুল মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে তাদের পাশে দাড়িয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখার মানবাধিকারকর্মীরা গত শুক্রবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে পৌর সভার বিভিন্ন এলাকায় শীতে অসহায় হয়ে পড়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীত নিবারনের জন্য বিতরন করেন এবং গায়ে জড়িয়ে দেন কম্বল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখার সভাপতি শামছুল হুদা চৌধুরী,সহসভাপতি মো.গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল লতিফ, সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম সাহেদ আহম্মেদ,যুগ্ম সম্পাদক মো.আনোয়র হোসেন, মো.সুমন আল মামুন, মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস রওশন আরা রুবী, অর্থ সম্পাদক মো.মিন্টু মিঞা, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম আয়নাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিরণ সহ পৌর শাখার সদস্যরা।

বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বলেন, করোনা কালীন সময় শুরু থেকে মানবাধিকার কমিশন পৌর শাখা উদ্যোগে সচেতনতা মূলক কার্যক্রম,অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা ধরেন কর্মসূচী করে যাচিছ।

আর এই শীতে অসহায়, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন ও ভূমিহীন মানুষদের মাঝে প্রথম ধাপে শীতবস্ত্র বিতরণ করা হলো। তিনি আরোও বলেন, আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে বিতরণ করা হবে এবং চলমান থাকবে বলে আশা করছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme