সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

ঘাটাইলে গুড নেইবারসের আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবরিন আক্তার।

গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, সিডিসির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খান, বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহজাহান আলী সরকার প্রমুখ।

অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং তাদের উৎসাহ দেন।

মেলায় অংশগ্রহণকারী দলের মধ্যে সেরা তিনটি দলের হাতে পুরস্কারস্বরূপ নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী বাকি সাতটি দলকেও সান্ত্বনা পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
গুড নেইবারস বাংলাদেশ সবসময়ই শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও প্রযুক্তি চর্চাকে উৎসাহিত করে আসছে। এই বিজ্ঞান মেলার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের ভাবনা ও কাজকে উপস্থাপন করার সুযোগ পায়, যা ভবিষ্যতে তাদের আরও অনুপ্রাণিত করবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme