সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে গ্রেট হার্ট হাই স্কুলে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৯৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল গ্রেট হার্ট হাই স্কুল সংলগ্ন খেলার মাঠে ১ নভেম্বর শনিবার বিকেলে স্কুলের শ্রেণি ভিত্তিক বার্ষিক  ফাইনাল টুর্নামেন্ট ২০২৫ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অষ্টম শ্রেণিকে হারিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীরা জয় ছিনিয়ে নেয়।

শিক্ষার্থীদের খেলা দেখতে তাদের সহপাঠী ও শিক্ষক ছাড়াও  স্থানীয় উচ্ছুক জনতা মাঠে আসেন । এতে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ঘাটাইল গণ পাইলটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, গ্রেট হার্ড হাই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রেট হার্ট হাই স্কুলের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র সাহা । এছাড়াও উপস্থিত ছিলেন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি  প্রতিটা প্রতিষ্ঠানে এরকম খেলাধুলার ব্যবস্থা করলে অনলাইন জুয়া বা নেশায়  আসক্তি হতে দুরে থাকবে শিক্ষার্থীরা।

গেল ১৫ অক্টোবর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট সাতটি দল অংশ নেয়। ফাইনাল খেলায় অষ্টম শ্রেণিকে ১ গোলে হারিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীরা জয় লাভ করেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme