সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ছাত্রলীগ কর্মী মিথুন হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ১৪০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ঘাটাইলের দেউলাবাড়ী ইউনিয়নের ছাত্রলীগ কর্মী মিথুন হত্যাকারী খোকনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে দেউলাবাড়ী ইউনিয়নবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল পাকুটিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নিহত মিথুনের বাবা আবু হানিফ, স্থানীয় যুবলীগ নেতা এ আর জুলহাস ও শরিফউদ্দিন।

এসময় নিহতের মা, আত্মীয়স্বজন, এলাকাবাসীসহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের প্রায় ৫০০ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা খুনী খোকনের ফাঁসিসহ অন্যান্য আসামীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০০৬ সালের ১লা জুন বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০ টার দিকে পাকুটিয়া বাজারের মোহাম্মদ ভুট্রো ওয়ার্কসপ দোকানে কর্মরত অবস্থায় মোবাইল ফোন চুরির অভিযোগে পাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে অন্য আসামী লিটন ও সুজন মিয়া ডেকে নিয়ে যায়।

পরে প্রধান আসামী খোকন রড দিয়ে মিথুনকে মেরে পা ভেঙ্গে পুকুরে ফেলে দেয়। এঘটনায় তার পরিবার যেন মামলা না করে সেজন্য হুমকি প্রদান করে আসামীরা চলে যায়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা সমরিতা ও নাজ ইনুর হাসপাতালে চিকিৎসা করা হয়। কিন্তু শরীওে জখম হওয়ায় পচন ধরে মৃত্যু বরণ করে।

পরবর্তীতে গত ৮ সেপ্টেম্বর সৌদি প্রবাসী দুলালকে মোবাইল ফোনে ভিডিও কল করে মিথুন হত্যার কথা স্বীকার করে খোকন। তারই প্রমাণস্বরূপ ১৯ সেপ্টেম্বর ৩০২ ও ৩৪ ধারায় কায়সার আলম খোকনকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা আরো ৮-৯ জনের নামে ঘাটাইল আমলী মোকাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme