সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে জাতীয় ভোটার দিবস পালন

  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৪১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ঘাটাইল: “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ঘাটাইলে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ মার্চ) সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে কর্মসূচির শুরু হয়। র‌্যালীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং স্কুলের ছাত্ররা অংশগ্রহণ করে।

পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। তিনি তার বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতা রক্ত দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে আন্দোলন করতে হয়। যদি কখনো তাদের সাথে প্রতারণা করা হয় তাদের অধিকার লঙ্ঘন করা হয় তাহলে তারা আগামীতে কিভাবে অধিকার আদায় করতে হবে তা দেখিয়ে দিবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু নঈম মোহাম্মদ সোহেল, ঘাটাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনিথ রিচিল। সহকারী নির্বাচন কর্মকর্তা মোঃ সুমন মিয়া, ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম চান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘাটাইল উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme