সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন

  • আপডেট : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে তুচ্ছ ঘতনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে ইউসুফ আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার মজমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউসুুফ ঐ গ্রামের নস্কর আলীর ছেলে।

নিহত ইউসুফের ভাতিজা শাকিল জানায়, সোমবার বিকালে প্রতিপক্ষ আনোয়ার ও তার সহযোগীরা তাদের বাড়ির কাছে রাস্তা কাটতে যায়। এসময় তার চাচা ইউসুফ বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। পরে আনোয়ার কুড়াল দিয়ে ইউসুফকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে বলে শাকিল জানায়।

গুরুতর আহত অবস্থায় ইউসুফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশীদ ভূঁইয়া তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঘাটাইল থানার ওসি মো.মাকসুদুল আলম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme