সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সিএনজির ধাক্কায় নিহত ২

  • আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৫৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সিএনজির ধাক্কায় ২ বৃদ্ধা নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার ব্রাক্ষণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার কাশতলা গ্রামের শাহজাহান (৬৫) ও হামিদপুর সাহা পাড়া (৬২) এলাকার নেপাল চন্দ্র সাহা। উপজেলার আন্দিপুর এলাকা থেকে বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন তারা। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ভোরে ঘাটাইলের আন্দিপুর থেকে ছেড়ে আসা সিএনজিটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ব্রাক্ষণশাসন এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দ্রুত গতি সম্পন্ন সিএনজি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহজাহান ও নেপালের মৃত্যু হয়। আহত হয় আরও ৩ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme