সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ধলাপাড়া ইউনিয়ন বিএনপির পথসভা

  • আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৯৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল: আগামীর রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরাবাড়ি, গাংগাইর মোড়, শহর গোপীনপুর, আষারিয়াচালায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, দেশের সকল ক্ষমতার উৎস এ দেশের জনগণ। আমরা জনগণের ভোটাধিকারের মাধ্যমে রাস্ট্র পরিচালিত করতে চাই। যারা গত ১৭ বছরে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে সুবিধা নিয়েছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে।
তিনি আরও বলেন, বিগত দিনের শাসনামলে বিচার বিভাগ, প্রশাসন, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সব জায়গা দূর্নীতিগস্থ করেছে। এগুলো মেরামত করতে হবে। রাষ্ট্র মেরামত করতে যা যা প্রয়োজন গভীর চিন্তাভাবনা করে তা এই ৩১দফায় প্রনয়ণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাঈনুল ইসলাম বলেন, দেশ নায়েক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই দফা গুলো বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিতে হবে। কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সেক্টরের উন্নয়নে কাজ করার মাধ্যমে দেশের সমৃদ্ধি নিশ্চিত করতে হবে। এজন্য দলের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দলকে সামনে এগিয়ে নিতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলালুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন্নাহার চৌধুরী লাকী। সরকারি জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস সাইফুল ইসলাম লাল মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া জামাল, সাবেক ছাত্র নেতা শামীম মিয়া, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ সিদ্দিকী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাগর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme