সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

  • আপডেট : রবিবার, ১৯ মে, ২০১৯
  • ৭৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : ঘাটাইলে সরকার নির্ধারিত এক হাজার চল্লিশ টাকা মন দরে বোরো ধান ও নির্ধারিত ৩৬ টাকা কেজি মূল্যে চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯ মে) বিকালে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক ঘাটাইল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ।

এ ছাড়াও আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান, ঘাটাইল ইউপি চেয়ারম্যান হায়দর আলী, চাল কল মালিক ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme