ঘাটাইলে নকল ওষুধ কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

  • আপডেট : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৯৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে রেজিস্ট্রেশনবিহীন একটি ঔষধ কারখানার মালিককে একলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রোববার বিকেলে মেসার্স বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে এ জরিমান আদায় করা হয়।

র‌্যাব-১২, এর ৩নং কোম্পানী কমান্ডার মোঃ এরশাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে টাঙ্গাইলের ঘাটাইলের বীর ঘাটাইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) প্রতিষ্ঠানের মালিককে রেজিস্ট্রেশনবিহীন ঔষধ (ট্যাবলেট) উৎপাদন করার অপরাধে ভ্রাম্যমান আদালত একলাখ টাকা জরিমানা আদায় করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme