সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে নবনির্বাচিত চেয়ারম্যানদের বরণ।।সাবেকদের বিদায়ী সংবর্ধনা

  • আপডেট : সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯
  • ৮১৭ বার দেখা হয়েছে।

আব্দুল লতিফ ঘাটাইল : ঘাটাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু, ভাইস-চেয়ারম্যান কাজী আরজু ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পী কে বরণ করে নিয়েছেন উপজেলা প্রশাসন।

একই সাথে উপজেলা পরিষদ সভাকক্ষে সাবেক চেয়ারম্যান মো. আলহাজ্ব নজরুল ইসলাম খান সামু, ভাইস চেয়ারম্যান মো.আরিফ হোসেন ও মহিলা ভাইসচেয়ারম্যান কাণিজ ফাতেমাকে বিদায় সংববর্ধনা দেওয়া হয়।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি মোসা.নুরনাহার বেগম,

ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাকসুদুল আলম।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুছ, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, রসুলপুর ইউপি এমদাদ সরকার,

ঘাটাইল ইউপি চেয়ারম্যান হায়দর আলী, দিগড় ইউপি দেউলাবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খান, চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন,

ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme