সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বাদলের

  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৬২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইলঃ টাঙ্গাইলের ঘাটাইলে নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে পিকআপভ্যানের ধাক্কায় বাদল মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১৫ মে) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল মিয়া বানিয়াবাড়ি গ্রামের নওজেশ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে ফজর নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে রাস্তার পাশ ধরে হাটছিলেন বাদল। এসময় একটি দ্রুতগামী পিকআপভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা বাদলের মরদেহ বাড়িতে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার এসআই সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme