সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে পারফর্মার বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের পুরস্কার বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৯২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ঘাটাইল: ঘাটাইলে পারফর্মার বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসায় অধ্যায়নরত ৩৫ জন শিক্ষার্থী ও ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২ টায় ঘাটাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোঃ নাসিম উদ্দিন, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলামসহ আরো অনেক। জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করে।


অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন পুরস্কৃত সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন এ প্রকল্প, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকারিতা এবং জবাবদিহিতা বাড়াতে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত হচ্ছে।


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোঃ নাসিম উদ্দিন বলেন এই স্কিমের অধীনে, নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা তাদের কর্মক্ষমতা এবং ফলাফলের ভিত্তিতে অনুদান পেয়ে থাকে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন এই অনুদান মূলত শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, এবং শিক্ষার সামগ্রিক পরিবেশ উন্নয়নে ব্যবহৃত হয়। শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ তৈরি করা, শিক্ষকদের পেশাদারিত্ব বৃদ্ধি করা,শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকারিতা ও গুণগত মান বৃদ্ধি করা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা এই স্কিমে মূল উদ্দেশ্য।


তিনি আরো বলেন এই স্কিমের আওতায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হয় এবং সেই অনুযায়ী অনুদান প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme